২২ বছরের অপেক্ষার অবসান, ভারত সেরা ইস্টবেঙ্গল

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, অস্কার ব্রুজোর হাত ধরে এল আইএসএল খেতাব

কলকাতা, বৃহস্পতিবার :
অবশেষে কাটল ২২ বছরের দীর্ঘ অপেক্ষা। লাল-হলুদ আবেগে ভাসল বাংলা। বৃহস্পতিবার আইএসএল-এর খেতাব নির্ণায়ক ম্যাচে East Bengal FC ২-১ গোলে হারাল Inter Kashi-কে। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তনে ভারত সেরার মুকুট উঠল ইস্টবেঙ্গলের মাথায়।

চলতি আইএসএলে যেভাবে খেলছিল অস্কার ব্রুজোর দল, এই সাফল্য যেন সত্যিই “পোয়েটিক জাস্টিস”। সুভাষ ভৌমিকের পর এক বিদেশি কোচের হাত ধরে ফের সর্বভারতীয় ট্রফি এল লাল-হলুদ শিবিরে। ২২ বছরের কলঙ্ক মুছে আবার দেশের সেরা ক্লাব ইস্টবেঙ্গল।

এদিন একইসঙ্গে চারটি ম্যাচে নজর ছিল ফুটবলপ্রেমীদের। East Bengal, Mohun Bagan Super Giant, Punjab FC এবং Mumbai City FC — চার দলই ছিল ট্রফির দৌড়ে। তবে শেষ পর্যন্ত ইন্টার কাশিকে হারিয়ে শেষ হাসি হাসল ইস্টবেঙ্গলই।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল লাল-হলুদ। কিন্তু সেই পুরনো লড়াকু মানসিকতাই যেন আবার ফিরে এল। সমর্থকদের বিশ্বাস, “খোঁচা খাওয়া বাঘের চেয়েও ভয়ঙ্কর ইস্টবেঙ্গল।” আর সেই কথাই যেন মাঠে প্রমাণ করলেন ক্লেটন-সৌলরা।

যুবভারতী থেকে কিশোর ভারতী— গোটা শহর তখন উৎসবের রঙে রাঙা। ছিন্নমূল বাঙালির আবেগ, সংগ্রাম আর আকাশ ছোঁয়ার স্পর্ধা যেন আবার নতুন করে ফিরে পেল তার পরিচয়। বহু বছরের গঞ্জনা, ট্রফি না জেতার যন্ত্রণা— সব কিছুর অবসান ঘটল বৃহস্পতিবার রাতে।

অন্যদিকে যুবভারতীতে Mohun Bagan Super Giant-ও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয়। দুই দলই ১৩ ম্যাচে ২৬ পয়েন্টে শেষ করলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। বিশেষ করে Mohammedan SC-এর বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল।

গত দু’বারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে পিছনে ফেলে ভারত সেরার ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল। অন্যদিকে পাঞ্জাব এফসি-কে ২-০ গোলে হারিয়ে তিন নম্বরে শেষ করল Mumbai City FC।

ফিনিক্স পাখির মতো ফিরে এল লাল-হলুদ। ২২ বছর পর আবার ভারত সেরা — আর সেই আবেগে আজ ভাসছে গোটা বাংলা।

Leave a Comment