Prasongik Bangla

Prasongik Bangla News

রাত ১০টা ৪৩-এ শেষ মেট্রো, সকাল ৬টায় প্রথম পরিষেবা—সোমবার থেকে বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি

By AG –কলকাতা, ২৭ জুলাই: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। যাত্রীদের চাহিদা ও অফিসফেরত ভিড়ের কথা মাথায় রেখে সোমবার, ২৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে (Experimental Basis) ব্লু ও গ্রিন লাইনে পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের কর্মদিবস ও শনিবারে প্রথম মেট্রো চলবে সকাল ৬টা থেকে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। কিছু রুটে শেষ ট্রেনের সময় রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের যাত্রী এবং রাতের অফিসফেরত যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে প্রতিদিনের মেট্রো পরিষেবার সংখ্যাও।

Blue Line নতুন সময়সূচি (সোমবার–শনিবার)

প্রথম মেট্রো

  • দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: সকাল ৬:০০
  • শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: সকাল ৬:০০
  • মহানায়ক উত্তম কুমার → দক্ষিণেশ্বর: সকাল ৬:১৫
  • মহানায়ক উত্তম কুমার → দমদম: সকাল ৬:১৫
  • দমদম → মহানায়ক উত্তম কুমার: সকাল ৬:১৫
  • দমদম → শহিদ ক্ষুদিরাম: সকাল ৬:১৫

শেষ মেট্রো

  • দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: রাত ১০:০৩
  • দক্ষিণেশ্বর → মহানায়ক উত্তম কুমার: রাত ১০:১৮
  • দমদম → শহিদ ক্ষুদিরাম: রাত ১০:১৫
  • দমদম → মহানায়ক উত্তম কুমার: রাত ১০:৩০
  • শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: রাত ১০:১৫
  • শহিদ ক্ষুদিরাম → দমদম: রাত ১০:৩০
  • মহানায়ক উত্তম কুমার → দক্ষিণেশ্বর: রাত ১০:২৮
  • মহানায়ক উত্তম কুমার → দমদম: রাত ১০:৪৩ ( সর্বশেষ পরিষেবা )

Green Line নতুন সময়সূচি

প্রথম মেট্রো

  • হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর V: সকাল ৬:০০
  • সল্টলেক সেক্টর V → হাওড়া ময়দান: সকাল ৬:০৯
  • সিটি সেন্টার → হাওড়া ময়দান: সকাল ৬:১৫

শেষ মেট্রো

  • হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর V: রাত ১০:৩০
  • সল্টলেক সেক্টর V → হাওড়া ময়দান: রাত ১০:৩০
  • সিটি সেন্টার → হাওড়া ময়দান: রাত ১০:৩৬

রবিবারের সময়সূচি

রবিবার প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। Blue ও Green লাইনে প্রথম পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হবে। শেষ পরিষেবাও নতুন বর্ধিত সময় অনুযায়ী চলবে। Blue লাইনে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন রাত ১০:০৩, শহিদ ক্ষুদিরাম থেকে ১০:১৫ ও ১০:৩০, আর Green লাইনে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর V থেকে শেষ ট্রেন রাত ১০:৩০-এ ছাড়বে।

বাড়ছে ট্রেনের সংখ্যাও

নতুন সূচির পাশাপাশি মেট্রো রেল ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করছে।

Blue Line 

  • সোমবার–শুক্রবার: ২৬০-এর বদলে ২৭২টি পরিষেবা
  • শনিবার: ২৪৬-এর বদলে ২৫৮টি পরিষেবা
  • রবিবার: ১৫২-এর বদলে ১৫৮টি পরিষেবা

Green Line

  • সোমবার–শুক্রবার: ২২৮-এর বদলে ২৩৬টি পরিষেবা
  • শনিবার: ২০৪-এর বদলে ২১২টি পরিষেবা
  • রবিবার: ১০৮-এর বদলে ১১১টি পরিষেবা

যাত্রীদের জন্য বড় স্বস্তি

কলকাতা মেট্রোর এই নতুন সময়সূচি বিশেষ করে তথ্যপ্রযুক্তি (IT), স্বাস্থ্য পরিষেবা, কর্পোরেট ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রীদের জন্য বড় স্বস্তি এনে দেবে। ভোরে কর্মস্থলে পৌঁছানো যেমন সহজ হবে, তেমনই রাতের অফিস শেষে বাড়ি ফেরার ক্ষেত্রেও মিলবে অতিরিক্ত সময়ের সুবিধা। আপাতত এই বর্ধিত পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করা হলেও যাত্রীদের সাড়া ও পরিষেবার প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে স্থায়ী করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version